advertisement
advertisement

ফুলবাড়ীতে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আত্মরক্ষায় ব্লেড দিয়ে লিঙ্গে আঘাত, বৃদ্ধ আহত


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ৫:৪১ পূর্বাহ্ণ
ফুলবাড়ীতে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আত্মরক্ষায় ব্লেড দিয়ে লিঙ্গে আঘাত, বৃদ্ধ আহত

ফুলবাড়ীতে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আত্মরক্ষায় ব্লেড দিয়ে লিঙ্গে আঘাত, বৃদ্ধ আহত

advertisement
ফুলবাড়ীতে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আত্মরক্ষায় ব্লেড দিয়ে লিঙ্গে আঘাত, বৃদ্ধ আহত

বিশেষ প্রতিনিধি,ধরলা পোষ্ট: ৩০ সেপ্টেম্বর ২০২৬
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সী এক মকবুল হোসেনের বিরুদ্ধে। 
এ সময় আত্মরক্ষার্থে কিশোরীর ব্যবহৃত একটি পুরোনো ব্লেড দিয়ে ওই ব্যক্তি লিঙ্গ কর্তন হওয়ায় আহত হয়েছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার খড়িবাড়ী শেখপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 
এ ঘটনায় কিশোরীর বাবা মো. হাসমত আলী রাত ৯ টার দিকে ফুলবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। 
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত মকবুল হোসেন ওই কিশোরীর বাড়ির পাশে বাড়ি হওয়ায় তিনি দীর্ঘদিন ধরে কিশোরীকে বিভিন্ন ভাবে উত্ত্যক্ত করে আসছিলেন এবং অনৈতিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব ও ভয়ভীতি প্রদর্শন আসছে বলে অভিযোগ।
পরবর্তীতে বিষয়টি পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত ও তার স্বজনদের জানিয়ে সতর্ক করা হয়।

অভিযোগে আরও বলা হয়, বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে অভিযুক্ত ব্যক্তি কিশোরীর বাড়িতে গিয়ে তাকে কয়েকটি শ্যাম্পু দিয়ে অনৈতিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন। কিশোরী তা প্রত্যাখ্যান করলে রাতে তাকে জোরপূর্বক ধর্ষণ করার হুমকি দিয়ে তিনি চলে যান।
পরে সন্ধ্যা ৭ টা দিকে কিশোরীর দাদি ঘরে নামাজ আদায় করার সময় অভিযুক্ত ব্যক্তি বাড়িতে প্রবেশ করেন। 
এক পর্যায়ে তিনি কিশোরীকে জাপটে ধরে মাটিতে ফেলে ধর্ষণের চেষ্টা করেন এবং মুখ চেপে ধরেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। 
এ সময় শিরোরী আত্মরক্ষার জন্য ঘরে পড়ে থাকা একটি পুরোনো ব্লেড দিয়ে অভিযুক্ত বৃদ্ধের লিঙ্গ আঘাত করলে তিনি আহত হন। পরে তিনি চিৎকার করতে করতে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগ। 
ঘটনাটি এলাকায় জানাজানি হলে মুহূর্তের মধ্যেই স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়।

অভিযোগকারী জানান, খবর পেয়ে তিনি দ্রুত বাড়িতে ফিরে পরিবারের সদস্য ও স্থানীয়দের কাছ থেকে ঘটনার বিস্তারিত জানতে পারেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে বুধবার রাতেই ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ ব্যাপারে অভিযুক্ত আহত ব্যক্তির খোঁজ নিতে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করা হলে সেখানে তাঁর চিকিৎসা নেওয়ার তথ্য পাওয়া যায়নি বলে জানা গেছে। 
তবে স্থানীয় আব্দুর রহমানসহ একাধিক ব্যক্তি জানিয়েছেন, আহত ওই ব্যক্তি গোপনে লালমনিরহাট অথবা রংপুরের কোনো হাসপাতালে চিকিৎসা নিতে পারেন। তাঁদের দাবি, ঘটনাস্থলে প্রচুর রক্তের দাগ দেখা যাওয়ায় ধারণা করা হচ্ছে, তিনি গুরুতর আহত হয়েছেন। তবে তাঁর বর্তমান অবস্থান ও চিকিৎসার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

বুধবার রাত ১০টার দিকে মুঠোফোনে ফুলবাড়ী থানার ডিউটি অফিসার এসআই ইকবাল হোসেন জানান, ঘটনাটি তিনি এইমাত্র জেনেছেন। এ ঘটনায় কিশোরীর বাবা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি তদন্ত করে বৃহস্পতিবার আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর