advertisement
advertisement

এমপি নুসরাতের বাড়িতে আ/গু/ন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত শেষ পর্যায়ে, প্রতিবেদন জমা হতে পারে রোববার


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ণ
এমপি নুসরাতের বাড়িতে আ/গু/ন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত শেষ পর্যায়ে, প্রতিবেদন জমা হতে পারে রোববার

ছবি-সংগৃহীত

advertisement
ধরলা পোস্ট অনলাইন ডেস্ক : 
কুষ্টিয়ায় এনসিপি নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগার ঘটনা তদন্তের অংশ হিসেবে বাড়িটি পরিদর্শনে যান স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির সদস্যরা। 
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার পৈতৃক বাড়িতে আগুনের কারণ গুরুত্ব দিয়ে তদন্ত করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গঠিত কমিটি। রোববার (১৫ নভেম্বর) চূড়ান্ত প্রতিবেদন দাখিলের কথা রয়েছে বলে জানিয়েছে তদন্ত কমিটির প্রধান। 
পেট্রোল বোমা বা শর্টসার্কিটের পাশাপাশি অন্য কোনো নাশকতা বা দুর্ঘটনা থেকে আগুনের সূত্রপাত হয়েছে কি না, সেটি পর্যালোচনা করে দেখছে কমিটি। তদন্ত কমিটির এক সদস্য এই তথ্য জানিয়েছেন।
প্রাথমিক তদন্তের বরাত দিয়ে শনিবার (১৪ নভেম্বর) তদন্ত কমিটির এক সদস্য বলেন, ঘটনার দিন রাত ১২টা ১৫ মিনিট ৩০ সেকেন্ডে যে আগুনের স্ফুলিঙ্গ ক্লোজড সার্কিট টিভি ক্যামেরার (সিসিটিভি) ফুটেজ দেখা গেছে, তাতে প্রথমে ভাবা হয়েছিল সেটিই মনে হয় আগুন লাগার শুরু। কিন্তু সেই স্ফুলিঙ্গ হওয়ার অনেক আগে থেকেই আগুন অল্প অল্প করে জ্বলছিল। এটার ভিডিও ফুটেজ আছে। ওই স্ফুলিঙ্গই আগুনের সূত্রপাত ছিল না। আগুনের সূত্রপাত অনেক আগেই হয়েছে।
শর্টসার্কিটের বিষয়ে জানতে চাইলে তদন্তকারী ওই কর্মকর্তা বলেন, ‘তৃতীয়বার যখন দপ করে আগুন জ্বলে ওঠে, তখন বিদ্যুতের বাতি নেভে; কিন্তু তারও আগে থেকে আগুন লেগেছে। শর্টসার্কিটের কারণে আগুন লাগেনি।’ 
তদন্ত কমিটি মনে করছে, ওই বাড়ির একটি কক্ষে খড় রাখা ছিল। কেউ হয়তো খড়ে আগুন দিয়েছিল বা দুর্ঘটনায় এটি হতে পারে। বিষয়টি আরও পর্যালোচনা করা হচ্ছে।
তদন্ত কমিটির প্রধান কুষ্টিয়া জেলা স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব উল ইসলাম বলেন, তদন্ত শেষ পর্যায়ে। আগামীকাল (রোববার) চূড়ান্ত প্রতিবেদন পাঠানো হবে।
শুক্রবার (১৩ নভেম্বর) ও শনিবার দুই দিন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাতদের পোড়া বাড়িটি পরিদর্শন করেন তদন্ত কমিটির সদস্যরা।
সুত্র-ইত্তেফাক
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর