advertisement
advertisement

প্রেমের টানে ভারতের কেরালা থেকে পীরগঞ্জে তরুণী


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ৮:২৩ অপরাহ্ণ
প্রেমের টানে ভারতের কেরালা থেকে পীরগঞ্জে তরুণী

ছবি সংগৃহীত

advertisement
ধরলা পোস্ট অনলাইন ডেস্ক : 
দুবাইয়ের একটি রেস্তোরাঁয় পরিচয়, তারপর প্রেম। শেষে আদালতে বিয়ে। সেই প্রেমের টানেই ভারতের কেরালা থেকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্বামীর বাড়িতে এসেছেন অশ্বিনী নামের এক তরুণী। স্বামী মাসুদ রানা উপজেলার জাবরহাট ইউনিয়নের হাজীপাড়া গ্রামের বাসিন্দা।
প্রেমের টানে ভারতের কেরালা থেকে পীরগঞ্জে তরুণী 
ভিনদেশি তরুণীর আসার খবর ছড়িয়ে পড়ায় তাঁকে এক নজর দেখতে প্রতিদিন রানার বাড়িতে ভিড় করছেন আশপাশের এলাকার মানুষ।
শনিবার (১৪ নভেম্বর) রানার বাড়িতে গিয়ে জানা যায়, ২০২১ সালের শেষ দিকে জীবিকার তাগিদে দুবাই যান তিনি। সেখানে একটি রেস্তোরাঁয় কাজ শুরু করেন। প্রায় তিন বছর পর একই রেস্তোরাঁয় কাজ করতে আসেন কেরালার তরুণী অশ্বিনী। সেখান থেকেই দুজনের পরিচয় ও ঘনিষ্ঠতা। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
মাসুদ রানা বলেন, একে অপরকে ভালোবেসে তাঁরা দুবাইয়ের আদালতে বিয়ে করেন। এরপর বাসা ভাড়া নিয়ে দুবাইতে প্রায় দুই বছর ধরে সংসার করছেন। সম্প্রতি তিনি দেশে ফেরেন। পরে অশ্বিনী ভারত থেকে বাংলাদেশে এসে পীরগঞ্জে স্বামীর বাড়িতে ওঠেন।
অশ্বিনী বলেন, দুবাইয়ের ওই রেস্তোরাঁয় ক্যাশিয়ার হিসেবে কাজ করার সময় রানার সঙ্গে তাঁর পরিচয় হয়। “পরিচয় থেকে ভালো লাগা, এরপর ভালোবাসা”দুজনের পছন্দের ভিত্তিতেই বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। অশ্বিনীর ভাষ্য, তাঁর পরিবার সম্পর্ক ও বিয়ে মেনে নিয়েছে।
স্বামীর পরিবারের সদস্যরাও তাঁকে আপন করে নিয়েছেন। রানাকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে তিনি খুবই খুশি। দুবাই থেকে প্রথমে ভারতে যান তিনি, পরে সেখান থেকে স্বামীর বাড়িতে আসেন। শ্বশুরবাড়ির সবাইকে তিনি ‘খুব ভালো মানুষ’ বলে উল্লেখ করেন।
রানার মা বলেন, দুবাইয়ে কাজ করার সময় তাঁর ছেলের সঙ্গে ভারতের এই তরুণীর পরিচয় ও প্রেম হয়। পরে তাঁরা বিয়ে করেন। বিষয়টি জানার পর পরিবার সম্পর্কটি মেনে নিয়েছে। ছেলে ও ছেলের বউ এখন বাড়িতেই আছেন। পুত্রবধূকে পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করেছেন বলে জানান তিনি। তাঁর ভাষ্য, অশ্বিনী 'ইসলাম ধর্ম' গ্রহণ করেছেন। সুত্র-এনপিবি।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর