রৌমারীতে ২০০ ইয়াবা ও বিদেশি মদসহ গ্রেপ্তার ১
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ণ
রৌমারী প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও দুই বোতল বিদেশি মদসহ মো. মোন্নাফ হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত ২টা ৫ মিনিটের দিকে উপজেলার চর ইটালুকান্দা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। রৌমারী থানার এসআই নুরুল আমিন ও এসআই বিল্লাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও রয়্যাল স্ট্যাগ (Royal Stag) ব্র্যান্ডের দুই বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবির বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর ও আপসহীন। মাদক কারবারে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।
তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযান জোরদার করে মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।