advertisement
advertisement

গাজীপুরে আজও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ণ
গাজীপুরে আজও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা

ছবি সংগৃহীত

advertisement
ধরলা পোস্ট ডেস্ক:

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় মঙ্গলবারও (৩ নভেম্বর) ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকরা। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কোনো সংঘাত ছাড়াই শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেন।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, মঙ্গলবার সকাল ৮টার কিছু আগে কয়েকজন শ্রমিক মৌচাক এলাকায় মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের বুঝিয়ে সরিয়ে নেন।

তিনি আরও জানান, এ ঘটনা ছাড়া মঙ্গলবার সকাল পর্যন্ত গাজীপুরের অন্য কোথাও শ্রমিক অসন্তোষ বা মহাসড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

এদিকে নতুন করে ১০ থেকে ১২টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি বন্ধ থাকা কিছু কারখানা পুনরায় চালু হয়েছে। তবে কতটি কারখানা খুলেছে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানাতে পারেননি শিল্প পুলিশের এই কর্মকর্তা।
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর