advertisement
advertisement

ফুলবাড়ীতে অটোরিকশায় যাচ্ছিলেন দুই নারী, গাঁজাসহ পুলিশের হাতে গ্রেপ্তার


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬, ৭:৩৪ অপরাহ্ণ
ফুলবাড়ীতে অটোরিকশায় যাচ্ছিলেন দুই নারী, গাঁজাসহ পুলিশের হাতে গ্রেপ্তার

ছবি সংগৃহীত

advertisement
অনিল চন্দ্র রায়: 
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ব্র্যাক মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, ফুলবাড়ী উপজেলার গোরকমণ্ডল গ্রামের মোছা. নুর বেগম (৬০) ও দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার করঞ্জি গ্রামের মোছা. আমিনা বেগম (৪৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ব্র্যাক মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল ফুলবাড়ী থানা পুলিশের একটি দল। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হয়। অটোরিকশা থেকে দুই নারী নেমে এলে তাঁদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশি চালায় পুলিশ।
তল্লাশির একপর্যায়ে নুর বেগমের কোমরে বিশেষ কৌশলে পেঁচানো এবং আমিনা বেগমের কোমরের ডান পাশে লুকানো অবস্থায় শুকনো গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা গাঁজার ওজন করা হলে ১ কেজি ৫০০ গ্রাম পাওয়া যায়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাইম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর