advertisement
advertisement

রৌমারীতে গরুবোঝাই নসিমনের সঙ্গে মোটরসাইকেলের সংঘ/র্ষ, ব্যাংককর্মী মৃ/ত্যু


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ৬:৩৫ অপরাহ্ণ
রৌমারীতে গরুবোঝাই নসিমনের সঙ্গে মোটরসাইকেলের সংঘ/র্ষ, ব্যাংককর্মী মৃ/ত্যু

ছবি-ধরলা পোস্ট

advertisement
কুড়িগ্রাম প্রতিনিধি: 
কুড়িগ্রামের রৌমারীতে গরুবোঝাই নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ফেরদৌস রহমান (৪৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার যাদুরচর ইউনিয়নের বাইমমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফেরদৌস রহমান চিলমারী উপজেলার নয়ারহাট গ্রামীণ ব্যাংকে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি বগুড়া জেলায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেল নিয়ে বগুড়ার উদ্দেশে যাচ্ছিলেন ফেরদৌস রহমান। পথে বাইমমারী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গরুবোঝাই একটি নসিমনের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর