advertisement
advertisement

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ২০০ ইয়াবা জব্দ


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ণ
ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ২০০ ইয়াবা জব্দ

ছবি-সংগৃহীত

advertisement
অনিল চন্দ্র রায় : 
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সময়ে লালমনিরহাটের কালীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় ট্রিপ্রোলিডিন অ্যাপকোরস সিরাপের ২৩১ বোতল জব্দ করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৫টার দিকে ফুলবাড়ী উপজেলার উত্তর কুটি চন্দ্রখানা সীমান্ত এলাকায় গংগারহাট বিওপির টহলদল এ অভিযান পরিচালনা করে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, সীমান্তে চলমান ‘অপারেশন নারকোটিকস স্ট্রাইক’-এর আওতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিকল্পিতভাবে আকস্মিক চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় উত্তর কুটি চন্দ্রখানা এলাকা থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ করা হয়।
অন্যদিকে, একই অভিযানের অংশ হিসেবে কালীগঞ্জ উপজেলার চুকানিরপাড় এলাকায় ঝাউরানী বিওপির টহলদল পৃথক অভিযান চালিয়ে ২৩১ বোতল ভারতীয় ট্রিপ্রোলিডিন অ্যাপকোরস সিরাপ উদ্ধার করে। বিজিবির বিজ্ঞপ্তিতে দুটি অভিযানে জব্দ করা মাদকদ্রব্যের মোট আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৫২ হাজার ৪০০ টাকা উল্লেখ করা হয়েছে।
জব্দ করা মাদকদ্রব্যের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এ লক্ষ্যে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে সীমান্তে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর