advertisement
advertisement

সৌদিতে গিয়ে পতি/তাবৃত্তি, গ্রে/ফ/তার ছয় প্রবাসী নারী


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ণ
সৌদিতে গিয়ে পতি/তাবৃত্তি, গ্রে/ফ/তার ছয় প্রবাসী নারী

ছবি সংগৃহীত

advertisement
ধরলা পোস্ট অনলাইন ডেস্ক : 
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে পতিতাবৃত্তিতে জড়িত থাকার অভিযোগে ছয় প্রবাসী নারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। সামাজিক নিরাপত্তা ও মানবপাচার প্রতিরোধ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সৌদি সংবাদমাধ্যম সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গ্রেপ্তার নারীরা কোন দেশের নাগরিক, তা প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে দেহব্যবসায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
সৌদি জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, গ্রেপ্তারের পর ছয় নারীকে হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় বিচারিক ব্যবস্থা গ্রহণের জন্য তাদের পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে।
সামাজিক মূল্যবোধবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে দেশটির কর্তৃপক্ষ নিয়মিত অভিযান চালাচ্ছে। এরই অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। 
তবে গ্রেপ্তার নারীদের পরিচয় ও জাতীয়তা কিংবা তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত প্রকাশ করা হয়নি। সম্ভাব্য শাস্তির বিষয়েও কিছু জানায়নি কর্তৃপক্ষ। সুত্র-জুমবাংলা। 
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর