advertisement
advertisement

বিশ্ববাজারে ৩ শতাংশের বেশি কমলো জ্বালানি তেলের দাম


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ৯:২৮ পূর্বাহ্ণ
বিশ্ববাজারে ৩ শতাংশের বেশি কমলো জ্বালানি তেলের দাম

ছবি AI নির্মিত

advertisement

ধরলা পোস্ট ডেস্ক

বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৩ শতাংশের বেশি কমেছে। কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ পুনরায় স্বাভাবিক হতে শুরু করায় এ দরপতন হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বাজারের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৬ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯২ দশমিক ৪৪ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৩ দশমিক ২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৫ দশমিক ৭২ ডলারে নেমে এসেছে।

এদিকে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জানিয়েছে, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে বিশ্ববাজারে তেলের সরবরাহ চাহিদার তুলনায় বেশি হতে পারে। ফলে বাজার আবারও উদ্বৃত্ত অবস্থায় ফেরার পূর্বাভাস দেওয়া হয়েছে।

সূত্র: আল জাজিরা
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর