নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশাবাদ শ্রমমন্ত্রীর
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৬:২৫ অপরাহ্ণ
ছবি সংগৃহীত
ধরলা পোস্ট ডেস্ক:
নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
রোববার (২২ নভেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যবিষয়ক গবেষণা সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
শ্রমমন্ত্রী বলেন, তৈরি পোশাক খাতে চলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ সচেতন রয়েছে। আগামী এক বছরের মধ্যে মালিক ও শ্রমিকদের মধ্যে একটি ইতিবাচক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ দেখতে চান বলেও জানান তিনি।
অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে শ্রমিক অসন্তোষকে পুঁজি করে একটি পক্ষ ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে দেশের অর্থনীতি ও তৈরি পোশাক শিল্পের ক্ষতি করতে চায় বলে মন্তব্য করেন তিনি।
এদিকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী গঠিত মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে।