ছবি-সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক,ধরলা পোস্ট ডেস্ক :
অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (AAUB)-এর উদ্যোগে লালমনিরহাট ক্যাম্পাসে শুরু হয়েছে দুই দিনব্যাপী জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতা-২০২৬ (NAGC-2026)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী, প্রতিরক্ষা উপদেষ্টা, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান, স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তরুণদের উদ্ভাবক হতে আহ্বান প্রধানমন্ত্রীর উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতা দেশের তরুণদের মেধা, সাহস ও সম্ভাবনা বিকাশের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তরুণদের উদ্ভাবনকে শুধু প্রতিযোগিতা বা প্রদর্শনীর মধ্যে সীমাবদ্ধ না রেখে কৃষি, যোগাযোগ, দুর্যোগ ব্যবস্থাপনা, নিরাপত্তা ও জনকল্যাণে কার্যকর সমাধান তৈরিতে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
তিনি তরুণদের শুধু চাকরিপ্রার্থী নয়, বরং উদ্ভাবক, গবেষক ও উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস খাতের সম্ভাবনা কাজে লাগাতে দেশেই দক্ষ প্রকৌশলী, গবেষক ও প্রযুক্তিবিদ গড়ে তুলতে হবে। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান অ্যাভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্য অর্জনে দক্ষ মানবসম্পদ, গবেষণা ও দেশীয় প্রযুক্তির বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে AAUB গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ভাইস চ্যান্সেলরের বক্তব্য, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তাঁর স্বাগত বক্তব্যে বলেন, এ আয়োজনের উদ্দেশ্য হলো দেশের Aviation, Aerospace, Drone ও Robotics প্রযুক্তিতে আগ্রহী তরুণ, উদ্ভাবক, প্রযুক্তিপ্রেমী ও সমমনাদের জন্য একটি প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্ম তৈরি করা। যেখানে তাঁরা নিজেদের সৃজনশীলতা, প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী ধারণা বাস্তবে উপস্থাপন করতে পারবে এবং সারা দেশের সমমনা শিক্ষার্থী, গবেষক ও উদ্ভাবকদের মধ্যে যোগাযোগ, জ্ঞান বিনিময় ও পারস্পরিক সহযোগিতার একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা যাবে। এছাড়া, দেশের বিভিন্ন প্রান্তের সম্ভাবনাময় তরুণ উদ্ভাবকদের AAUB-এর আধুনিক গবেষণাগার ও প্রযুক্তিগত সুবিধা ব্যবহারের সুযোগ সৃষ্টি করা, যাতে তাঁরা নিজেদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব প্রযুক্তি ও কার্যকর সমাধানে রূপ দিতে পারেন। তিনি আরও উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয় এমন দক্ষ ও উদ্ভাবনী মানবসম্পদ তৈরি করতে চায়, যারা দেশের ভবিষ্যৎ অ্যাভিয়েশন পরিকল্পনা বাস্তবায়ন এবং প্রযুক্তিগত সক্ষমতা ও আত্মনির্ভরতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম, বিশেষায়িত ল্যাবরেটরিসমূহের সুযোগ-সুবিধা এবং অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস প্রযুক্তির অগ্রগতিতে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা সম্পর্কে অবহিত করেন।
৭৪ দলের ২৯৬ প্রতিযোগী- দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৭৪টি দলের মোট ২৯৬ জন প্রতিযোগী চারটি বিভাগে অংশগ্রহণ করছেন। বিভাগগুলো হলো—
– *Rotorcraft:* ১৬টি দল, ৬৯ জন
– *Fixed Wing:* ১৭টি দল, ৮০ জন
– *Soccer Bot:* ৩৭টি দল, ১১৭ জন
– *Space Robotics:* ৪টি দল, ৩০ জন এ আয়োজনের মাধ্যমে তরুণদের মেধা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশের পাশাপাশি দেশের অ্যাভিয়েশন, অ্যারোস্পেস, ড্রোন, রোবটিক্স ও স্পেস প্রযুক্তিতে গবেষণা ও দেশীয় প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির নতুন সম্ভাবনা সৃষ্টি হবে বলে আশা করছে AAUB।
উল্লেখ্য, আগামী ২০ নভেম্বর ২০২৬ প্রতিযোগিতার দ্বিতীয় দিনের কার্যক্রম ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজন শেষ হবে। সুত্র-জুমবাংলা
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।