advertisement
advertisement

‘মনে মনে ভাবতাম, একদিন আমিও সংবর্ধনা নিতে যাব’


ধরলা পোস্ট বাংলা | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ৬:২০ অপরাহ্ণ
‘মনে মনে ভাবতাম, একদিন আমিও সংবর্ধনা নিতে যাব’

ক্রেস্ট হাতে কৃতী শিক্ষার্থীরা। আজ রোববার সকালে জয়পুরহাট শহরের স্টেশন সড়কে স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে

advertisement

‘ছোটবেলায় জিপিএ-৫ পাওয়া বড় আপুরা সংবর্ধনা নিতে আসতেন। তখন মনে মনে ভাবতাম, একদিন আমিও সংবর্ধনা নিতে যাব। আল্লাহ আমার সেই আশা পূরণ করেছেন। আজ অনুষ্ঠানে এসে অন্য রকম অনুভূতি হচ্ছে। শিক্ষকদের পরামর্শ এবং এই আয়োজন আমাদের সামনে এগিয়ে যেতে আরও অনুপ্রেরণা দেবে।’ আজ রোববার জয়পুরহাটে অনুষ্ঠিত শিখো–প্রথম আলো জিপিএ–৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে এভাবেই নিজের অনুভূতির কথা তুলে ধরে সুমাইয়া ফাহমিদা।

এ বছর এসএসসি পরীক্ষায় পাঁচবিবি নছির মন্ডল সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে জিপিএ–৫ পেয়েছে সে। জয়পুরহাট রামদেও বাজলা সরকারি উচ্চবিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে সোয়াইব মোহাম্মদ। সংবর্ধনা অনুষ্ঠানে এসে অনেক দিন পর বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে তার।

বন্ধুদের কাছে পেয়ে তাই আনন্দটা তার একটু বেশিই।ফটো ফ্রেমে ছবি তোলায় ব্যস্ত কয়েকজন শিক্ষার্থীপ্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় আয়োজিত হচ্ছে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর