নেতা–কর্মীদের নিয়ে রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসানের কাছে মনোনয়নপত্র জমা দেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন। আজ রোববার দুপুরে জেলা নির্বাচন কার্যালয়ে
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও–১ (সদর–রুহিয়া–ভূল্লী) আসনের উপনির্বাচনে বিএনপির পক্ষে দুই প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ রোববার দুপুরে জেলা নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসানের কাছে তাঁরা মনোনয়নপত্র জমা দেন। বিএনপির এই দুই প্রার্থী হলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন এবং জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ।
তাঁদের মধ্যে একজনকে চূড়ান্তভাবে মনোনয়ন দেবে বিএনপি।আজ সকাল সাড়ে ১০টার দিকে দলীয় নেতা–কর্মীদের নিয়ে মা–বাবার কবর জিয়ারত করেন মির্জা ফয়সল আমিন। পরে তিনি জেলা বিএনপি কার্যালয়ে নেতা–কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি নেতা–কর্মীদের কাছে দোয়া চেয়ে বক্তব্য দেন। একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। পরে দুপুর সোয়া ১২টার দিকে নেতা–কর্মীরা তাঁকে নিয়ে হেঁটে জেলা নির্বাচন কার্যালয়ে যান।
সেখানে তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।ফেরার পথে মির্জা ফয়সল আমিন সাংবাদিকদের বলেন, ‘আমরা ঠাকুরগাঁওকে সুন্দর ও বাসযোগ্য জনপদ হিসেবে দেখতে চাই।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।