২০৩৪ পর্যন্ত সিটির সঙ্গে চুক্তি আর্লিং হলান্ডের
ম্যানচেস্টার সিটির ভবিষ্যৎ এই মুহূর্তে কুয়াশাময়। প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের ১১৫ অভিযোগের মধ্যে ১১৪টিতেই ক্লাবটিকে দোষী সাব্যস্ত করা হয়েছে বলে খবর দিয়েছে দ্য অ্যাথলেটিক। তবে শাস্তি এখনো ঘোষণা করা হয়নি। সিটি আপিল করবে বলেও ধারণা করা হচ্ছে।জরিমানা বা পয়েন্ট কেটে নেওয়ার মতো শাস্তি হলে পরিস্থিতি এক রকম। কিন্তু পয়েন্ট কাটার ফলে অবনমন কিংবা আরও কঠোর কোনো শাস্তি হলে বদলে যেতে পারে অনেক কিছু।
আর সেই সূত্রেই ম্যানচেস্টার সিটির সবচেয়ে বড় তারকা আর্লিং হলান্ডের ভবিষ্যৎ নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা।২০২৫ সালের জানুয়ারিতে হলান্ডের সঙ্গে নতুন চুক্তি করে সিটি। সেই চুক্তির মেয়াদ ২০৩৪ সালের গ্রীষ্ম পর্যন্ত। এই চুক্তির সময় হলান্ড বলেছিলেন, সিটিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেওয়াটা তাঁর জন্য সহজ ছিল। চুক্তি সইয়ের সময় সিটির বিরুদ্ধে চলা আর্থিক অভিযোগের বিষয়টি অবশ্য তাঁর অজানা ছিল না।
বরং চুক্তির পর তিনি বলেছিলেন, এসব অভিযোগ তাঁর নতুন চুক্তিতে সই করার সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলেনি।কিন্তু তখন যে পরিস্থিতি ছিল, শাস্তির সিদ্ধান্ত এলে সেটি বদলে যেতে পারে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।