আরিফ সোহেল
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদত্যাগী নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আরিফ সোহেলকে আহ্বায়ক করে ‘গণবিপ্লবী উদ্যোগ’ নামের একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের ৩৬ সদস্যের কেন্দ্রীয় প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে অন্য ৩৫ জন ‘সংগঠক’ হিসেবে রয়েছেন। আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটির কথা জানানো হয়। আরিফ সোহেল নিজেই বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে পাঠিয়েছেন।
এই কমিটির মেয়াদ দুই মাস বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।জুলাই গণ–অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ছিলেন আরিফ সোহেল। অভ্যুত্থানের সময় তিনি গ্রেপ্তার হয়েছিলেন। অভ্যুত্থানের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্যসচিব হন, পরে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব পান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এনসিপি জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ হওয়ার দুদিন পর (৩০ ডিসেম্বর) দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন আরিফ সোহেল।সংসদ নির্বাচনের আগের দিন গত ১১ ফেব্রুয়ারি আরিফ সোহেলসহ এনসিপির পদত্যাগী নেতাদের একাংশের উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে ‘গণবিপ্লবী উদ্যোগ’।গণবিপ্লবী উদ্যোগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সকল ক্ষমতা জনগণের’—এই মৌলিক দর্শনকে সামনে রেখে গণবিপ্লবী উদ্যোগের সাংগঠনিক...
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।