advertisement
advertisement

ফ্যাশন থেকে লাইফস্টাইল: সময়ের সঙ্গে যেভাবে সামাজিক মাধ্যমের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার হয়ে উঠেছেন সালমান মুক্তাদির


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
ফ্যাশন থেকে লাইফস্টাইল: সময়ের সঙ্গে যেভাবে সামাজিক মাধ্যমের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার হয়ে উঠেছেন সালমান মুক্তাদির

লাল অ্যাথলেজারে সালমান মুক্তাদির

advertisement

সালমান মুক্তাদিরকে নতুন করে পরিচয় করিয়ে দিতে হয় না দেশের তরুণদের কাছে। আমাদের দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে প্রভাবশালী ইনফ্লুয়েন্সারদের একজন বলা যায় তাঁকে। শুরুতে অনেকটা ব্যাড বয় ইমেজ নিয়ে সবসময় আলোচনায় থাকতেন তিনি। বিতর্কেও জড়িয়েছেন অনেক। তবে এরপর দিশা ইসলামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে একেবারে থিতু হয়েছেন। দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে সুখের সংসারের সুন্দর সব ছবি পোস্ট করেন তিনি প্রায়ই। স্টাইলেও কম যান না সালমান।

প্রায়ই বিভিন্ন ব্র্যান্ডের মডেল হতে দেখা যায় তাঁকে। এথনিক থেকে শুরু করে একেবারে প্রথাভাঙা স্ট্রিট স্টাইলের লুকে দেখি আমরা তাঁকে। জুলাই আন্দোলনে অংশ নেওয়ার পর নতুন করে আরও বেশি জনপ্রিয়তা পেয়েছেন তিনি। সম্প্রতি আলোচনায় এসেছেন তাঁর স্টুডিও ভাংচুর ও এরপর বিভিন্ন ঘটনাপ্রবাহের কারণে।

বিনোদন জগত ও সামাজিক মাধ্যমে জনপ্রিয় অনেকেই সালমানের সমর্থনে বক্তব্য দিচ্ছেন।তাঁর কিছু কিছু স্টাইলিশ লুক দেখে নিই চলুন এবারে।লাল অ্যাথলেজারে সালমান মুক্তাদিরবেইজ ব্লেজারের ড্যাপার লুকে সালমান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর