advertisement
advertisement

স্যামসন এইচ চৌধুরীর জন্মবার্ষিকীতে স্মৃতিকথা গ্রন্থের মোড়ক উন্মোচন


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ণ
স্যামসন এইচ চৌধুরীর জন্মবার্ষিকীতে স্মৃতিকথা গ্রন্থের মোড়ক উন্মোচন

স্যামসন এইচ চৌধুরীর স্মৃতিকথা সংকলন গ্রন্থ ‘স্যামসন এইচ চৌধুরী: স্টোরিজ অব আনকম্প্রোমাইজিং ইন্টেগ্রিটি’র মোড়ক উন্মোচন করা হয়

advertisement

স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর ১০১তম জন্মবার্ষিকী ছিল ২৫ সেপ্টেম্বর, শুক্রবার। এ উপলক্ষে ঢাকার মাদানী অ্যাভিনিউতে অবস্থিত এসএফবিএল অ্যারেনায় এক বিশেষ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্যামসন এইচ চৌধুরীর জীবন, কর্ম ও আদর্শের ওপর ভিত্তি করে সংকলিত বিশেষ স্মৃতিকথা সংকলন গ্রন্থ ‘স্যামসন এইচ চৌধুরী: স্টোরিজ অব আনকম্প্রোমাইজিং ইন্টেগ্রিটি’র মোড়ক উন্মোচন করা হয়।স্যামসন এইচ চৌধুরীর সান্নিধ্যে আসা বিশিষ্ট ব্যক্তি, ব্যবসায়ী নেতা ও পারিবারিক স্নেহভাজনদের স্মৃতিকথা ও অনুভূতির সংকলনে বইটি রচিত হয়েছে।অনুষ্ঠানে মূল বক্তব্য দেন স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী।

পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন স্কয়ার ফ্যাশনস লিমিটেডের পরিচালক সানচিয়া চৌধুরী।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর