advertisement
advertisement

‘শেমলেস’–এ নগ্ন দৃশ্যে অভিনয়ের প্রভাব পড়েছিল এই অভিনেত্রীর ব্যক্তিজীবনেও


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ণ
‘শেমলেস’–এ নগ্ন দৃশ্যে অভিনয়ের প্রভাব পড়েছিল এই অভিনেত্রীর ব্যক্তিজীবনেও

‘শেমলেস’–এ পেয়েছিলেন এমি রসম। আইএমডিবি

advertisement

‘শেমলেস’ সিরিজে ফিওনা চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন এমি রসম। ৯ মৌসুমের এই সিরিজে চরিত্রটির জীবনের নানা জটিলতা, সম্পর্ক, যৌনতা ও পারিবারিক সংকটের পাশাপাশি পর্দায় একাধিক নগ্ন দৃশ্যেও দেখা গেছে অভিনেত্রীকে। সেই দৃশ্যগুলোর প্রভাব শুধু পর্দাতেই সীমাবদ্ধ থাকেনি। এমির ব্যক্তিগত জীবনেও এর প্রভাব পড়েছিল বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি মারিয়া শারাপোভার অনুষ্ঠান ‘প্রিটি টাফ’-এ অতিথি হয়ে নিজের অভিজ্ঞতার কথা বলেন এমি।

তাঁর ভাষ্য, সিরিজটিতে নগ্ন দৃশ্যে অভিনয়ের কারণে বাস্তব জীবনে প্রেমের সম্পর্ক তৈরি করতে গিয়ে বেশ অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাঁকে। কারণ, যেসব পুরুষ তাঁর সঙ্গে ডেট করতেন, তাঁদের অনেকেরই তাঁর সম্পর্কে আগে থেকেই কিছু ‘ধারণা’ তৈরি হয়ে যেত। এমি রসম বলেন, ‘সিরিজটিতে নগ্নতার কারণে বিষয়টি বেশ জটিল হয়ে উঠেছিল।

যেসব পুরুষের সঙ্গে আমি বাইরে যেতাম, তাঁদের সবাই আমার সম্পর্কে একটা পূর্ব ধারণা তৈরি হয়ে যেত।’রাজনীতিতে যেতে চাওয়া সেই পুরুষএমি এমন একটি অভিজ্ঞতার কথাও জানিয়েছেন, যেটি তাঁর কাছে বেশ অদ্ভুত লেগেছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর