advertisement
advertisement

ডিবিএইচ ফাইন্যান্সের ৩০ বছর পূর্তি


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ণ
ডিবিএইচ ফাইন্যান্সের ৩০ বছর পূর্তি

advertisement

ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি ৩০ বছর পূর্ণ করেছে। ১৯৯৬ সালে যাত্রা শুরুর পর থেকে ডিবিএইচ দেশের গৃহঋণের প্রসারে ভূমিকা পালন করে আসছে। ডিবিএইচ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিমুল বাতেন বলেন, ‘৩০ বছর পূর্ণ করা ডিবিএইচের জন্য নিঃসন্দেহে আনন্দের। এটি আমাদের ওপর হাজারো পরিবার, গ্রাহক, অংশীদার ও অন্যান্য স্টেকহোল্ডারের দীর্ঘদিনের আস্থার উদ্‌যাপন।

ভবিষ্যতেও দায়িত্বশীল অর্থায়ন, উদ্ভাবন ও টেকসই সমাধানের মাধ্যমে দেশের আবাসন খাতকে এগিয়ে নিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’দীর্ঘ পথচলায় ডিবিএইচ আর্থিক শৃঙ্খলা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বজায় রাখার ওপরও বিশেষ গুরুত্ব দিয়ে আসছে।

ডিবিএইচের খেলাপি ঋণের হার কখনো ১ শতাংশ অতিক্রম করেনি, যা প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের আর্থিক সক্ষমতা, বিচক্ষণ ঋণ ব্যবস্থাপনা এবং ঝুঁকি ব্যবস্থাপনার প্রতিফলন।বর্তমানে ডিবিএইচ দেশের ১৯টি শাখার মাধ্যমে প্রচলিত ও ইসলামি—উভয় ধরনের অর্থায়ন ব্যবস্থার আওতায় সাধারণ ও সাশ্রয়ী গৃহঋণসহ বিভিন্ন সেবা প্রদান করছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর