advertisement
advertisement

স্বাস্থ্যসেবা কেন্দ্র, হাসপাতাল ও স্টুডিওতে হামলাকারীরা বিএনপির নেতা-কর্মী দাবি করে গ্রেপ্তার চাইল জামায়াত


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১:০৮ পূর্বাহ্ণ
স্বাস্থ্যসেবা কেন্দ্র, হাসপাতাল ও স্টুডিওতে হামলাকারীরা বিএনপির নেতা-কর্মী দাবি করে গ্রেপ্তার চাইল জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামী

advertisement

রাজধানীতে একটি হাসপাতাল ও একটি স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর এবং কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটপাটের সঙ্গে জড়িত ব্যক্তিরা বিএনপির নেতা–কর্মী বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে দলটি।রোববার এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ২৫ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর মিরপুর ১–এ নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে।

জনস্বাস্থ্য সুরক্ষায় নিয়োজিত একটি চিকিৎসাকেন্দ্র গুঁড়িয়ে দিয়ে তা দখলে নেওয়া ন্যক্কারজনক দখলবাজির ঘটনা।জামায়াত সেক্রেটারি দাবি করেন, গণমাধ্যমের খবরে স্বাস্থ্যকেন্দ্রটি গুঁড়িয়ে দিয়ে দখলে নেওয়ার সঙ্গে বিএনপির সংরক্ষিত নারী আসনের একজন সংসদ সদস্যের সংশ্লিষ্টতার কথা এসেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর