advertisement
advertisement

‘টাকা ভাঙতির মতো তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ওরা বাবাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে’


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ণ
‘টাকা ভাঙতির মতো তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ওরা বাবাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে’

টাকা ভাঙতি করা নিয়ে এই দোকানের সামনেই বাবা বারিউল ইসলামকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। বাবার দোকানের সামনে দাঁড়িয়ে এ নিয়ে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন তানভীর হোসেন। রাজপাড়া, রাজশাহী। ২৭ সেপ্টেম্বর ২০২৬

advertisement

টাকা ভাঙতির মতো তুচ্ছ একটা বিষয়কে কেন্দ্র করে তারা আমার বাবাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আমি এর বিচার চাই—কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন মো. তানভীর হোসেন। তাঁর ভাষ্য, হামলাকারীদের কবল থেকে বাঁচতে তিনি দৌড়ে পালাচ্ছিলেন। তখন তাঁকে বাঁচাতে এগিয়ে আসেন তাঁর বাবা বারিউল ইসলাম (৪০)। হামলাকারীরা তাঁকে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। ঘটনাটি ঘটেছে রাজশাহী নগরের রাজপাড়া থানার ডিঙ্গাডোবা বাকীর মোড় এলাকায়।

শনিবার দিবাগত রাত পৌনে একটার দিকে ৪০ থেকে ৫০ জনের একটি দল হামলা চালায় বলে নিহতের পরিবার ও স্থানীয় লোকজনের অভিযোগ। এ সময় একটি মুদিদোকানে ভাঙচুর ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার বিকেলে নিহতের স্ত্রী মোসা. দিলরুবা পারভীন রাজপাড়া থানায় মামলা করেছেন। মামলায় ২০ জনের নাম উল্লেখসহ ২০ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।২০০ টাকার নোট ভাঙানো নিয়ে শুরুবারিউল ডিঙ্গাডোবা বাকীর মোড় এলাকায় একটি মুদিদোকান চালাতেন।

তাঁর একমাত্র সন্তান তানভীর বাবাকে দোকানের কাজে সহযোগিতা করতেন।তানভীর প্রথম আলোকে বলেন, শনিবার সন্ধ্যা সাতটার দিকে তিন ব্যক্তি তাঁদের দোকানে আসেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর