আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটির কাছে সড়ক আটকে রেখেছেন এক পুলিশ কর্মকর্তা। যুক্তরাজ্যের গ্লস্টারশায়ারের ফেয়ারফোর্ডে, ২৭ সেপ্টেম্বর ২০২৬
ইরানে হামলা চালাতে ব্যবহৃত হয়েছে, যুক্তরাজ্যের এমন একটি মার্কিন সামরিক বিমানঘাঁটির কাছে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। আজ রোববার তিনটি গাড়ি (ভ্যান) ওই সামরিক বিমানঘাঁটির দিকে যাচ্ছিল, এমন খবর পাওয়ার পর তাঁদের গ্রেপ্তার করা হয়। ঘাঁটির আশপাশের ৮৫টি বাড়ির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
সন্দেহভাজন ব্যক্তিরা ‘বড় ধরনের ক্ষতি’ করার পরিকল্পনা করছিলেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ ও মার্কিন কর্তৃপক্ষ পরিকল্পনাকারীদের বিষয়ে তদন্ত করছিল উল্লেখ করে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘যুক্তরাজ্যে গ্রেপ্তারের ঘটনা চমৎকার হয়েছে। এটি একটি অসাধারণ কাজ ছিল।’ ট্রাম্প আরও বলেন, ‘আমরা তাঁদের বিষয়ে তদন্ত করছিলাম। তাঁরা আমাদের ঘাঁটির বড় ধরনের ক্ষতি করার পরিকল্পনা করছিলেন।
ব্রিটিশদের সঙ্গে কাজ করায় বিষয়টি দারুণভাবে হয়েছে ... আমরা দীর্ঘ সময় ধরে তাঁদের ওপর নজর রাখছিলাম এবং শেষ পর্যন্ত তাঁদের ধরেছি।’যুক্তরাজ্যের সন্ত্রাসবাদবিরোধী গোয়েন্দা কর্মকর্তারা তদন্তে নেতৃত্ব দিচ্ছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।