advertisement
advertisement

জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক শেষ হতে পারে অক্টোবরে: প্রসিকিউটর মিজানুল


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১:৩৭ পূর্বাহ্ণ
জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক শেষ হতে পারে অক্টোবরে: প্রসিকিউটর মিজানুল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

advertisement

শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার উভয় পক্ষের সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক আগামী অক্টোবরের মধ্যে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে এ কথা বলেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম।

যুক্তিতর্ক শেষ হলে সাধারণত মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ থাকে।এই মামলার ১৩তম সাক্ষী মেজর (অব.) সাব্বির রহমান ওসমানীর জেরা শেষ হওয়ার পর দুপুরে সাংবাদিকদের ব্রিফ করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। তিনি জানান, ১৫তম সাক্ষী হিসেবে মামলার তদন্ত কর্মকর্তা জবানবন্দি দেবেন বলে তাঁরা আশা করছেন। তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ শেষ হলে আসামিপক্ষ চাইলে নিজেদের সাক্ষী হাজির করতে পারবে।

এখন পর্যন্ত আসামিপক্ষ দুজন সাক্ষীর নাম জমা দিয়েছে।এক প্রশ্নের জবাবে মিজানুল ইসলাম বলেন, স্বাভাবিক গতিতে বিচারকাজ চললে অক্টোবরের মধ্যে উভয় পক্ষের সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর