হাতকড়া
চাঁদপুরের আটটি উপজেলায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে ৩৭০ জনকে আটক করা হয়েছে। পরে মুচলেকা নিয়ে ৩৫৫ জনকে ছেড়ে দেওয়া হয়। রোববার সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত আটটি থানা-পুলিশ ও ডিবি পুলিশ পৃথক পৃথক ওই অভিযান চালায়। রাত ১১টায় এই তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নাদিরা নুর। নাদিরা নুর জানান, জেলার আটটি থানা-পুলিশ ও ডিবি পুলিশের সমন্বয়ে একযোগে ওই অভিযান চালানো হয়।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর নির্দেশে ও চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নেতৃত্বে তাঁরা ওই অভিযান চালান।পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে চাঁদপুর সদরে ৩৫ জন, হাইমচরে ৪৮, ফরিদগঞ্জে ৪১, হাজীগঞ্জে ৩৭, কচুয়ায় ৬২, শাহরাস্তিতে ৪৫, মতলব উত্তরে ৫২ ও মতলব দক্ষিণে ৩৬ জনকে আটক করা হয়। এ ছাড়া ডিবি পুলিশ বিভিন্ন স্থান থেকে ১৪ জনকে আটক করে।
পরে আটক ৩৫৫ জনের মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।