আসামি রাজা ওরফে পিচ্চি রাজা
আসামি রাজা ওরফে পিচ্চি রাজা (৩০) ঢাকা মেট্রোপলিটন আদালত থেকে গাজীপুরের কাশিমপুর কারাগার-১–এ নেওয়ার পথে পালিয়েছেন। রোববার রাত সাড়ে আটটার দিকে গাজীপুরের বাইমাইল এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও কারাগার সূত্রে জানা যায়, মামলার শুনানিসহ হাজিরা দেওয়ার জন্য প্রতিদিনই কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে অনেক আসামিকে ঢাকায় আনা-নেওয়া করা হয়।
প্রতিদিনের মতো রোববার সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ৩০ আসামিকে ঢাকা মেট্রোপলিটন আদালতে আনা হয়। আদালতের কাজ শেষে তাঁদের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে আসামি পিচ্চি রাজা শৌচকর্ম করবেন বলে চিৎকার শুরু করেন। আসামি বহনকারী গাড়িটি রাত সাড়ে আটটার দিকে বাইমাইল এলাকায় পৌঁছালে সঙ্গে থাকা এসআই তাঁকে শৌচকর্ম করানোর জন্য নিচে নামান। এ সময়ই তিনি কৌশলে দৌড়ে পালিয়ে যান।
বাকি ২৯ জন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তাহেরুল হক চৌহান বলেন, ‘ঢাকা আদালত থেকে কাশেমপুর কারাগারে আনার পথে একজন বন্দী পালিয়ে গেছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।