হারের পর খেলোয়াড়দের সঙ্গে জার্মানি কোচ ইয়ুর্গেন ক্লপ
জার্মানি ০-১ গ্রিস জার্মানির এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের মাথার ওপর থেকে দিমিত্রিয়োস কুরবেলিসের বাঁ পায়ের শট। ডান দিকে ঝাঁপিয়ে পড়েও বলটা ঠেকাতে পারলেন না জার্মানির গোলকিপার আলেক্সান্দার নুবেল। জশুয়া কিমিখের পায়েও লেগেছিল বল। ইয়ুর্গেন ক্লপের মাথায় হাত। গোল!জার্মানি ম্যাচের ৭৪ মিনিটে ১-০ গোলে পিছিয়ে পড়ার পরও হয়তো মনে হয়নি এই ম্যাচে দূর্ঘটনাটা ঘটতে পারে!
কিন্তু জার্মানির কোচ হিসেবে ঘরের মাঠে ক্লপের অভিষেকে গ্রিস এমন কিছুই ভেবে রেখেছিল। কুরবেলিসের সেই গোলেই শেষ পর্যন্ত অগসবুর্গে ভূমিকম্প ঘটিয়ে ছেড়েছে ফিফা র্যাঙ্কিংয়ে ৪১তম গ্রিস। চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়েছে ১-০ গোলে।জার্মানির বিপক্ষে গ্রিসের এই প্রথম জয়ে বিপদে পড়লেন ক্লপ। নেশনস লিগে দুই ম্যাচ খেলে জয়বঞ্চিত তাঁর দল। নেদারল্যান্ডসের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর এই হারে লিগ এ-র গ্রুপ টু-তে তৃতীয় জার্মানি।
২ ম্যাচে তাঁদের সংগ্রহ ১ পয়েন্ট।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।