ইধিকা পাল। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
পশ্চিমবঙ্গের টিভি সিরিয়ালে অভিনয় করতেন। ছোট পর্দার অভিনেত্রী হিসেবে মোটামুটি একটা পরিচিতিও ছিল। সেখান থেকে হুট করেই ঢাকা ও কলকাতার দর্শকের কাছে পরিচিত মুখ হয়ে উঠলেন ইধিকা পাল। ২০২৩ সালে হিমেল আশরাফের ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানের নায়িকা হওয়া তাঁর ক্যারিয়ারের বড় বাঁকবদল। পরের বছর মেহেদি হাসানের ‘বরবাদ’-এ আবারও শাকিবের নায়িকা। শাকিবের সঙ্গে দুই সিনেমার পর রাতারাতি বদলে যায় ইধিকার ক্যারিয়ার।
দেবের সঙ্গে করেন দুই সিনেমা—‘খাদান’ ও ‘রঘু ডাকাত’। সোহমসহ পশ্চিমবঙ্গের আরও তারকাদের সঙ্গেও তাঁকে দেখা গেছে। সম্প্রতি শেষ করেছেন সৃজিত মুখার্জির ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’ সিনেমার শুটিং। এ ছবিতে প্রথমবারের মতো যীশু সেনগুপ্তর সঙ্গে কাজ করেছেন। এবার আরেক তারকা জিতের নায়িকা হচ্ছেন ইধিকা। ছবিটি এসকে মুভিজের প্রযোজনায় তৈরি হওয়ার কথা।
আনুষ্ঠানিক ঘোষণা না এলেও আনন্দবাজার, সংবাদ প্রতিদিনসহ পশ্চিমবঙ্গের একাধিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।ইধিকা পাল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।