advertisement
advertisement

কিশোর গ্যাং ও মাদক থেকে নিজেদের দূরে রাখতে হবে


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ণ
কিশোর গ্যাং ও মাদক থেকে নিজেদের দূরে রাখতে হবে

জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান

advertisement

জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠানব্রাহ্মণবাড়িয়ায় ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো সংবর্ধনা উৎসব। শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখোর পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর উদ্যোগে এ আয়োজনে সহায়তা করেছে ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভা।

‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগানে ২৫ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ মাঠে এ উৎসব হয়।সকাল ১০টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। শুরুতে বন্ধুসভার সদস্যরা জাতীয় সংগীত পরিবেশন করেন। একই সুরে গেয়ে ওঠেন সহস্রাধিক শিক্ষার্থী, অতিথি ও অভিভাবকেরা। এর আগেই মা-বাবা ও পরিবারের সদস্যদের সঙ্গে অনুষ্ঠানস্থলে উপস্থিত হয় শিক্ষার্থীরা।

দীর্ঘ শিক্ষাজীবনের পরিশ্রমের স্বীকৃতি হিসেবে তাদের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট ও উপহার।শিক্ষার্থীদের আনন্দ ও শেখার সুযোগ তৈরি করতে রাখা হয় বিভিন্ন ধরনের গেমস।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর