advertisement
advertisement

‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ২:১৫ পূর্বাহ্ণ
‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা

advertisement

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শান্তি চায় ইরান। তবে আবার হামলার শিকার হলে পাল্টা জবাব দিতে ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে তেহরান।শান্তির জন্য কূটনীতির পথ খোলা রেখেছে বলে জানিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও শিগগিরই ইরানের সঙ্গে আলোচনা শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে থাকা ইরানের প্রতিনিধিদলের সোমবার মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করার কথা।গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশন শুরুর পর নিউইয়র্কে সংস্থাটির সদর দপ্তরে কাতারের মধ্যস্থতায় ইরান যুদ্ধ বন্ধে কূটনৈতিক উদ্যোগে নতুন করে আশাবাদ তৈরি হয়। ইরানের পক্ষ থেকে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে প্রস্তাব পাঠানো হয়।

কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের প্রস্তাব প্রকাশ্যে নাকচ করে দেওয়ায় সেই উদ্যোগ ব্যর্থ বলে আশঙ্কা করা হচ্ছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর