advertisement
advertisement

মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১:৫৩ পূর্বাহ্ণ
মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩

২০২৫ সালের ১১ ডিসেম্বর মিয়ানমারের রাখাইন রাজ্যে একটি হাসপাতালে দেশটির সেনাবাহিনীর বিমান হামলায় ৩০ জনের বেশি মানুষ নিহত হন

advertisement

মিয়ানমারের রাখাইন রাজ্যে একটি বাজারের কাছে দেশটির সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৬ জন। সোমবার রাজ্যের কিয়াউকতাও শহরে এ হামলা চালানো হয়। বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও স্থানীয় এক ত্রাণকর্মী এ তথ্য জানিয়েছেন। রাখাইন রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে।আরাকান আর্মি রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে।

এলাকায় কাজ করা ত্রাণকর্মী ওয়াই হুন অং বলেছেন, কিয়াউকতাও শহরটি যুদ্ধের এলাকা থেকে বেশ দূরে। তাঁর ভাষ্যমতে, শহরটি রাখাইন রাজ্যের উত্তরে অবস্থিত একটি নদী তীরবর্তী জনপদ। তিনি বলেন, ‘এই জায়গাটি লড়াই থেকে বেশ দূরে। সংঘাতের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।’২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে অস্থিরতা চলছে। এরপর দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়।

আরাকান আর্মিসহ বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী বিভিন্ন এলাকায় সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে।বার্তা সংস্থা রয়টার্স স্বাধীনভাবে বিমান হামলার ঘটনা ও হতাহতের তথ্য যাচাই করতে পারেনি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর