ভারতের সুপ্রিম কোর্ট
পশ্চিমবঙ্গে ভাঙনের মুখে পড়া তৃণমূল কংগ্রেসের নাম ও দলীয় প্রতীক নিয়ে সৃষ্ট বিরোধ নিষ্পত্তিতে ভারতের নির্বাচন কমিশনকে চার মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।
একই সঙ্গে তৃণমূলের একটি অংশকে দেওয়া ‘খাম’ প্রতীক নিয়ে নওশাদ সিদ্দিকীর দল আইএসএফের করা মামলায় রায় দেওয়া স্থগিত রেখেছেন কলকাতা হাইকোর্ট।সোমবার ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ডিভিশন বেঞ্চ তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক নিয়ে নির্দেশনা দেন। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী চার সপ্তাহের মধ্যে তৃণমূলের বিবদমান দুই পক্ষের বক্তব্য শোনা শেষ করতে হবে।
এরপর পরবর্তী তিন মাসের মধ্যে নাম ও প্রতীক বরাদ্দের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন।সম্প্রতি রাজ্য বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর দলটিতে বড় ধরনের ভাঙন দেখা দেয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।