যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে রাষ্ট্রীয় ছুটির তালিকায় যুক্ত হয়েছে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা। এত দিন অঙ্গরাজ্যের সরকারি ছুটির আইনে মুসলিমদের প্রধান দুই উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহার আলাদা স্বীকৃতি ছিল না। এবার সেই অবস্থার পরিবর্তন হলো।ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম ২৭ সেপ্টেম্বর অ্যাসেম্বলি বিল ২০১৭ বা এবি ২০১৭-তে স্বাক্ষর করেছেন।
‘স্টেট হলিডেজ: ঈদ’ নামের বিলটি উত্থাপন করেন সান ফ্রান্সিসকোর ডেমোক্র্যাট অ্যাসেম্বলি সদস্য ম্যাট হ্যানি।তবে এর অর্থ এই নয় যে, ঈদের দিন সব সরকারি অফিস, স্কুল, আদালত, স্থানীয় প্রতিষ্ঠান ও বেসরকারি ব্যবসাপ্রতিষ্ঠান বাধ্যতামূলকভাবে বন্ধ থাকবে।
নতুন আইনে ঈদকে সরকারি ক্যালেন্ডারে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি শিক্ষার্থী, সরকারি কর্মী, স্কুল জেলা ও কমিউনিটি কলেজের জন্য কিছু ব্যবস্থা রাখা হয়েছে।দুই ঈদের সরকারি স্বীকৃতিনতুন আইনে শাওয়াল মাসের প্রথম দিনকে ঈদুল ফিতর এবং জিলহজ মাসের ১০ তারিখকে ঈদুল আজহা হিসেবে উল্লেখ করে রাষ্ট্রীয় ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।ইংরেজি ক্যালেন্ডারে ঈদের তারিখ প্রতিবছর পরিবর্তিত হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।