advertisement
advertisement

সীমান্তে বিজিবির মাদক বিরোধী অভিযানে ইস্কাপ সিরাপ ও বিদেশি মদ জব্দ


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ণ
সীমান্তে বিজিবির মাদক বিরোধী অভিযানে ইস্কাপ সিরাপ ও বিদেশি মদ জব্দ

ছবি-ধরলা পোস্ট

advertisement
নিজস্ব প্রতিবেদক : 
কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ইস্কাপ সিরাপ ও হ্যাপি গোল্ড মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পৃথক তিনটি অভিযানে ৭০ বোতল ইস্কাপ সিরাপ ও ৫ বোতল হ্যাপি গোল্ড মদ উদ্ধার করা হয়। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩৫ হাজার ৫০০ টাকা।
সোমবার (৯ নভেম্বর) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) আওতাধীন তিনটি সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূর্বপরিকল্পিতভাবে আকস্মিক চেকপোস্ট স্থাপন করে অভিযানগুলো পরিচালনা করা হয়। এর মধ্যে সকাল ১১টা ৪০ মিনিটে আদিতমারী উপজেলার দিঘলটারী বিওপির দায়িত্বপূর্ণ দিঘলটারী এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ করা হয়।
একই দিন বিকেল ৫টায় লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট বিওপির দায়িত্বপূর্ণ কুমারটারী এলাকায় অভিযান চালিয়ে ৫ বোতল হ্যাপি গোল্ড মদ উদ্ধার করেন বিজিবি সদস্যরা।
এ ছাড়া রাত ১১টা ১৫ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট বিওপির দায়িত্বপূর্ণ বালাটারী এলাকায় অভিযান চালিয়ে আরও ৫০ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ করা হয়।
তিনটি অভিযানে সর্বমোট ৭৫ বোতল মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এসব মাদকের আনুমানিক সিজার মূল্য ৩৫ হাজার ৫০০ টাকা। তবে অভিযানের সময় সংশ্লিষ্ট চোরাকারবারীদের আটক করা সম্ভব হয়নি। তাদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।
তিনি আরও বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর