আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি: রাষ্ট্রপতি
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ণ
ছবি সংগৃহীত
ধরলা পোস্ট ডেস্ক:
ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি নিয়মিত রক্ত পরীক্ষা করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৪ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান। এ সময় বাংলাদেশে দিবসটি পালনের উদ্যোগকে স্বাগত জানান রাষ্ট্রপতি।
এ বছরের বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ যথার্থ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, পরিবার, কর্মস্থল ও সমাজের প্রতিটি স্তরে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে।
তিনি বলেন, ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ। অনিয়ন্ত্রিত অবস্থায় থাকলে হৃদরোগ, স্ট্রোক, কিডনির জটিলতা, অন্ধত্বসহ শরীরের বিভিন্ন অঙ্গের গুরুতর ক্ষতি হতে পারে। তবে নিয়ম মেনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখলে সুস্থ, স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন সম্ভব।
রাষ্ট্রপতি আরও বলেন, নগরায়ণের প্রভাবে মানুষের জীবনযাপন ও খাদ্যাভ্যাসে পরিবর্তন এসেছে। পাশাপাশি শারীরিক পরিশ্রম কমে যাওয়ায় দেশে ডায়াবেটিসের প্রকোপ বাড়ছে।
ডায়াবেটিস রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পাশাপাশি গণমাধ্যম, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বাণীর শেষাংশে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সাফল্য কামনা করেন রাষ্ট্রপতি।