শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ণ
ধরলা পোস্ট ডেস্ক:
শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) শিল্পাঞ্চলে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা এবং সার্বিক নিরাপত্তা বজায় রাখতে বিজিবি সদস্যদের দায়িত্ব দেওয়া হয়।
মোতায়েন করা বিজিবি সদস্যরা ঢাকার সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, জিরানী ও জামগড়া এলাকায় দায়িত্ব পালন করছেন। এছাড়া নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, ভোগড়া বাইপাস, গাছা, সালনা, নাওজোর ও কাশিমপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তাদের মোতায়েন করা হয়েছে।
স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তাদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
এদিকে, মাঠপর্যায়ের কার্যক্রম পর্যবেক্ষণ ও পরিস্থিতি সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরে মনিটরিং সেল চালু রয়েছে। প্রযুক্তির মাধ্যমে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য ডিভাইসের লাইভ ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।