advertisement
advertisement

ফুলবাড়ী ও লালমনিরহাট সীমান্তে বিজিবির তিন অভিযান, ইয়াবা-গাঁজা ও ভারতীয় পণ্য জব্দ


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ১:৩৯ অপরাহ্ণ
ফুলবাড়ী ও লালমনিরহাট সীমান্তে বিজিবির তিন অভিযান, ইয়াবা-গাঁজা ও ভারতীয় পণ্য জব্দ

advertisement

অনিল চন্দ্র রায় :

কুড়িগ্রামের ফুলবাড়ী ও লালমনিরহাট সীমান্তে পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ইয়াবা, গাঁজা ও বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে একজনকে আটক করা হয়েছে। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৮ হাজার ১৩০ টাকা।

শনিবার (১৪ নভেম্বর) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবি জানায়, সীমান্তে চলমান ‘অপারেশন নারকোটিকস স্ট্রাইক’ অভিযানের অংশ হিসেবে গঙ্গারহাট, মোগলহাট ও অনন্তপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূর্বপরিকল্পিতভাবে আকস্মিক চেকপোস্ট স্থাপন করে শনিবার সকাল ৮টার দিকে ফুলবাড়ী উপজেলার কুটি চন্দ্রখানা এলাকায় অভিযান চালায় গঙ্গারহাট বিওপির একটি টহল দল। এ সময় একজনকে আটকসহ ১১৪ পিস ভারতীয় ইয়াবা জব্দ করা হয়।

এ ছাড়া শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টার দিকে লালমনিরহাট সদর উপজেলার চওড়াটারী এলাকায় মোগলহাট বিওপির অভিযানে ভারতীয় বিভিন্ন ধরনের ১৫ আইটেম পণ্য জব্দ করা হয়। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে পারফিউম, পাউডার, তেল, টুথপেস্টসহ বিভিন্ন সামগ্রী।

একই দিন রাত ৯টা ২০ মিনিটের দিকে ফুলবাড়ী উপজেলার কদমতলী এলাকায় অনন্তপুর বিওপির টহল দল অভিযান চালিয়ে ১২ কেজি ৫০০ গ্রাম ভারতীয় গাঁজা জব্দ করে।

তিনটি অভিযানে জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৮ হাজার ১৩০ টাকা। আটক ব্যক্তির পাশাপাশি সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর