advertisement
advertisement

স্কুলের শিক্ষক খুঁজে পেলেন বিরল টি–রেক্সের পায়ের ছাপ


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১:৪৯ পূর্বাহ্ণ
স্কুলের শিক্ষক খুঁজে পেলেন বিরল টি–রেক্সের পায়ের ছাপ

পরে সেটা ‘টি–রেক্স’ ডাইনোসরের রেখে যাওয়া পায়ের ছাপ হিসেবে প্রমাণিত হয়

advertisement

যুক্তরাষ্ট্রের ডাইনোসরের জীবাশ্মে ভরা বিশেষ শিলাস্তরে ঘেরা এলাকা হেল ক্রিক ফরমেশন। মন্টানা, ওয়াইমিং, নর্থ ডাকোটা ও সাউথ ডাকোটার কিছু অঞ্চলজুড়ে বিস্তৃত এই বিশাল এলাকাটি। তবে সেখানে ডাইনোসরের পায়ের ছাপ খুঁজে পাওয়া বেশ কঠিন এক কাজ। কারণ, স্থায়ী কোনো ছাপ তৈরি হওয়ার আগেই ওখানকার পলিমাটি বা শিলাস্তর ক্ষয়ে যেত।

তা সত্ত্বেও কলোরাডোর একটি হাইস্কুলের বিজ্ঞানের শিক্ষক কেন্ট হুপস এমন এক রহস্যময় চিহ্নের খোঁজ পান সেখানে।পরে সেটা ‘টি–রেক্স’ ডাইনোসরের রেখে যাওয়া পায়ের ছাপ হিসেবে প্রমাণিত হয়। এ ধরনের ধারাবাহিকভাবে হেঁটে যাওয়ার ছাপ বা ‘ট্র্যাকওয়ে’ টি–রেক্সের ক্ষেত্রে এই প্রথম শনাক্ত করা সম্ভব হলো।ডেনভার মিউজিয়াম অব নেচার অ্যান্ড সায়েন্সের স্বেচ্ছাসেবক হুপস বলেন, ‘প্রথমেই আমার মনে হয়েছিল, এমনটা কি সত্যিই সম্ভব।

এটি যে সত্যি কোনো প্রাণীর পায়ের ছাপ, তা পুরোপুরি নিশ্চিত হতে আমি বেশ কিছুক্ষণ ওটার দিকে কেবল তাকিয়েই ছিলাম।’হুপস প্রথম যে দুটি প্রকাণ্ড পায়ের ছাপ দেখতে পেয়েছিলেন, সেগুলোয় তিনটি করে আঙুলের স্পষ্ট চিহ্ন ছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর