advertisement
advertisement

আমাকে ঘাঁটাবেন না


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ
আমাকে ঘাঁটাবেন না

advertisement

বেতন বাড়বে—খবরটা প্রথম জানলাম আমার ওয়ান অ্যান্ড অনলি শ্যালিকার কাছ থেকে।ফোন করেই বলল, ‘দুলাভাই, পার্টি কবে দিচ্ছেন?’পার্টি দেওয়ার জন্য যদিও পোক্ত কোনো কারণ লাগে না, তবু জানতে চাইলাম, ‘কিসের পার্টি?’‘ন্যাকা সাজার চেষ্টা করবেন না। আপনি অভিনয়ে কাঁচা। বেতন বাড়ছে না আপনাদের!’বললাম, ‘আমার বেতন বাড়ছে, অথচ খবরটা আমি জানি না! তুমি জানলে কীভাবে?’‘কেন, ফেসবুক থেকে!’আমি চুপ করে গেলাম।

সরকারি আদেশের সঙ্গে তর্ক করা যায়, ফেসবুকের সঙ্গে যায় না।শ্যালিকা বলল, ‘সরকারি চাকরির মজাই আলাদা। চাকরি যাওয়ার ভয় নেই, বছর বছর ইনক্রিমেন্ট, আবার যখন-তখন বেতন বাড়ে!’‘যখন-তখন’ কথাটায় একটু আহত হলাম। আমার চাকরিজীবনে বেতনকে যখন-তখন বাড়তে দেখিনি। বরং বাজারদরকে দেখেছি।বললাম, ‘সবই যখন জানো, কত বাড়ছে বলে দাও। আমার আর পেপার-পত্রিকা ঘাঁটতে হবে না।’‘“অনেক” বলেই শুনছি।’‘অনেক’ একটি সুন্দর পরিমাণ।

এর কোনো অঙ্ক নেই, কিন্তু শুনতে ভালো লাগে।‘তাহলে একটা কাজ করো।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর