রক্ত পরীক্ষার মাধ্যমে শিশুর স্বাস্থ্য সম্পর্কে অনেক কিছু জানা যায়
নবজাতকের জ্বর এলেই চিকিৎসকেরা বাধ্য হয়ে কড়া অ্যান্টিবায়োটিক দেন, অথচ ৮৫ শতাংশ ক্ষেত্রেই এর কোনো দরকারই থাকে না! এই অপ্রয়োজনীয় ওষুধের প্রভাবে আপনার শিশুর শরীরে যদি ভবিষ্যতে আর কোনো ওষুধই কাজ না করে, তবে কী হবে?
বিজ্ঞানীদের নতুন আবিষ্কৃত মাত্র ১৫ মিনিটের একটি ছোট্ট রক্তপরীক্ষা কীভাবে এই ভয়ংকর ভবিষ্যতের হাত থেকে শিশুদের বাঁচাবে?বাড়িতে ছোট শিশু থাকলে আপনার নিশ্চয়ই জানা আছে, নবজাতকের গায়ে সামান্য জ্বর এলেই বাবা-মায়ের বুকের ভেতরটা কেমন কেঁপে ওঠে। তড়িঘড়ি করে শিশুকে নিয়ে ছুটতে হয় হাসপাতালের ইমার্জেন্সিতে। চিকিৎসকেরাও নবজাতকদের ক্ষেত্রে কোনো ঝুঁকি নিতে চান না।
ইতালির জিয়ান্নিনা গ্যাসিলিনি ইনস্টিটিউটের গবেষক তোমাসো বেলিনির ভাষায়, ‘জ্বর নিয়ে আসা শিশুদের প্রমাণ না পাওয়া পর্যন্ত সব সময়ই চরম ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হয়।’ এই ঝুঁকির কথা ভেবেই চিকিৎসকরা বেশিরভাগ সময় কালবিলম্ব না করে কড়া সব অ্যান্টিবায়োটিক দেওয়া শুরু করেন।কিন্তু এখানেই লুকিয়ে আছে একটা বড় বিপদ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।