advertisement
advertisement

তিন বছরেও কেন বিয়ের ছবি প্রকাশ করেননি, অবশেষে জানালেন তাপসী


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ
তিন বছরেও কেন বিয়ের ছবি প্রকাশ করেননি, অবশেষে জানালেন তাপসী

তাপসী পান্নু। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

advertisement

প্রায় তিন বছর হয়ে গেছে বিয়ের; অথচ এখনো নিজেদের বিয়ের আনুষ্ঠানিক ছবি কিংবা ভিডিও প্রকাশ্যে আনেননি বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। ডেনমার্কের ব্যাডমিন্টন তারকা ম্যাথিয়াস বোয়ের সঙ্গে তাঁর বিয়েটি ছিল একেবারেই ব্যক্তিগত আয়োজন। বলিউডের পরিচিত মুখ হয়েও বিয়ের অনুষ্ঠানকে ঘিরে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি তাপসী। এত দিন পর এবার সেই সিদ্ধান্তের কারণ জানিয়েছেন অভিনেত্রী। তাপসী ও ম্যাথিয়াসের বিয়ে নিয়ে বরাবরই ছিল গোপনীয়তা।

২০২৪ সালে তাঁদের বিয়ের খবর প্রকাশ্যে আসে। তবে সেই সময়ও বিয়ের আয়োজন নিয়ে খুব বেশি তথ্য সামনে আনেননি দুজন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি ও ভিডিও থেকে তাঁদের বিয়ের আভাস পাওয়া গেলেও তাপসী নিজে কখনো বিয়ের পূর্ণাঙ্গ ছবি বা ভিডিও প্রকাশ করেননি।সম্প্রতি বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে তাপসী জানিয়েছেন, বিয়ে তাঁর কাছে একান্তই ব্যক্তিগত বিষয়। তাই সেটিকে জনসমক্ষে ঘোষণা করার প্রয়োজনীয়তা তিনি অনুভব করেননি।

তাপসীর কথায়, ‘কেন আমাকে প্রকাশ্যে বিয়ের ঘোষণা দিতে হবে?

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর