advertisement
advertisement

পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন

পাকিস্তানে সম্প্রতি গুগল অফিস উদ্বোধন করেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

advertisement

সম্প্রতি তথ্যপ্রযুক্তি খাতে পাকিস্তানের দুটি খবর আমার দৃষ্টি আকর্ষণ করেছে। গত ১৮ আগস্ট ইসলামাবাদে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উপস্থিতিতে গুগল পাকিস্তানে তাদের প্রথম নিজস্ব অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। প্রায় একই সময়ে জানা গেল, ২০২৫-২৬ অর্থবছরে পাকিস্তানের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের রপ্তানি আয় ৪ দশমিক ৬ বিলিয়ন বা ৪৬০ কোটি ডলারে পৌঁছেছে।

নতুন অর্থবছরের জুলাইয়েও রপ্তানি হয়েছে ৪১৭ মিলিয়ন ডলার, যা আগের বছরের জুলাইয়ের তুলনায় ১৮ শতাংশ বেশি।সংখ্যাটি বাংলাদেশের পাশে রাখা যায়। বিশ্বব্যাংকের ২০২৪ সালের হিসাবে বাংলাদেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সেবা রপ্তানি প্রায় ৭০৩ মিলিয়ন ডলার; রপ্তানি উন্নয়ন ব্যুরোর ২০২৪-২৫ অর্থবছরের হিসাবেও তা প্রায় ৭২৫ মিলিয়ন। সংজ্ঞা ও হিসাবের পদ্ধতিতে কিছুটা পার্থক্য থাকতে পারে।

তাই সংখ্যাগুলো হয়তো সরাসরি তুলনীয় নয়; কিন্তু ব্যবধানটি যে বড়, তাতে সন্দেহ নেই।অথচ ২০১০ সালে বিশ্বব্যাংকের তুলনাযোগ্য তথ্য অনুযায়ী এই খাতে বাংলাদেশের রপ্তানি ছিল প্রায় ৩১৩ মিলিয়ন ডলার, পাকিস্তানের ৪৩৪ মিলিয়ন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর