advertisement
advertisement

সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ৫ লাখ ৯৫ হাজার টাকার ভারতীয় গরু জব্দ


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ৬:২১ অপরাহ্ণ
সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ৫ লাখ ৯৫ হাজার টাকার ভারতীয় গরু জব্দ

ছবি-সংগৃহীত

advertisement
লালমনিরহাট প্রতিনিধি ও ধরলা পোস্ট অনলাইন : 
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে চোরাচালানবিরোধী পৃথক দুটি অভিযান চালিয়ে সাতটি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তবর্তী দুটি এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় গরুগুলো উদ্ধার করা হয়। আটক গরুগুলোর আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ৯৫ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল এবং বুধবার (৪ নভেম্বর) ভোরে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীন নাজিরগোমানী ও ধরলা বিওপির বিশেষ টহলদল অভিযান দুটি পরিচালনা করে।
এর মধ্যে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে সীমান্ত থেকে প্রায় ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কোকোয়াবাড়ী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় চারটি ভারতীয় গরু আটক করেন বিজিবি সদস্যরা।
অন্যদিকে, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধবলগুড়ি বড়বাড়ী এলাকায় দ্বিতীয় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আরও তিনটি ভারতীয় গরু আটক করা হয়।
পৃথক দুটি অভিযানে সব মিলিয়ে সাতটি ভারতীয় গরু উদ্ধার করা হয়, যার মোট সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৯৫ হাজার টাকা।
তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) জানায়, সীমান্ত দিয়ে চোরাচালান, মাদকদ্রব্যের অনুপ্রবেশ ও অবৈধ বাণিজ্যসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর