ফুলবাড়ীতে ফলের দোকানের আড়ালে ইয়াবার কারবার, ১০১ পিস ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ৭:১১ অপরাহ্ণ
ছবি-ধরলা পোস্ট
বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফল ও কনফেকশনারি দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা পরিচালনার অভিযোগে লুৎফর রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এ সময় তাঁর দোকান থেকে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার খড়িবাড়ী বাজারের মাদ্রাসা মোড় এলাকায় ফুলবাড়ী-নাগেশ্বরী পাকা সড়কের পশ্চিম পাশে অবস্থিত তাঁর নিজ দখলীয় কনফেকশনারি ও ফলের দোকানে এ অভিযান চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অভিযানিক দল দোকানটিতে তল্লাশি চালায়। এ সময় ১০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ লুৎফর রহমানকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার লুৎফর রহমান উপজেলার বড়ভিটা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আনোয়ার বাড়ি (নওগাবশ) এলাকার বাসিন্দা। তিনি আনোয়ার আলী ওরফে ইমান আলীর ছেলে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) মাহমুদ হাসান নাইম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে বাদী হয়ে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন। শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।