advertisement
advertisement

উলিপুরে ১৭ বছরের কিশোরীকে ধ/র্ষ/ণে/র অভিযোগ, দুইজনের বিরুদ্ধে মামলা


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ণ
উলিপুরে ১৭ বছরের কিশোরীকে ধ/র্ষ/ণে/র অভিযোগ, দুইজনের বিরুদ্ধে মামলা

ফাইল-ছবি

advertisement
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে প্রতিবেশীর বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে ১৭ বছর বয়সী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে অভিযুক্ত করে থানায় মামলা করেছেন ভুক্তভোগীর মা। ঘটনার পর অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে বাড়ির উঠানে কাজ করছিলেন ওই কিশোরী। 
এ সময় এক প্রতিবেশী তাকে তাদের বাড়ি থেকে গ্যাসলাইট নিয়ে আসতে বলেন। পরে সেখানে গেলে আগে থেকে অবস্থান করা এক যুবকের বিরুদ্ধে তাঁকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় আরও একজনের সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে। ঘটনার বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে কিশোরী পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি জানালে বুধবার (৪ নভেম্বর) রাতে তাঁর মা বাদী হয়ে দুইজনকে আসামি করে উলিপুর থানায় মামলা দায়ের করেন।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা চলছে। পাশাপাশি ভুক্তভোগী কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর