advertisement
advertisement

তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে বাঁচাতে বিলুপ্ত দাসিয়ারছড়ায় মাদক বিরোধী মানববন্ধন


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ণ
তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে বাঁচাতে বিলুপ্ত দাসিয়ারছড়ায় মাদক বিরোধী মানববন্ধন

ছবি-সংগৃহীত

advertisement
ধরলা পোস্ট অনলাইন : 
‘সবাই মিলে লড়ব, মাদকমুক্ত দেশ গড়ব’ এই স্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় তরুণ, যুবক সমাজকে মাদকের হাত থেকে রক্ষার্থে এক মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
মাদকের ভয়াল ছোবল থেকে তরুণ প্রজন্মকে রক্ষা এবং এলাকায় মাদকমুক্ত পরিবেশ গড়ে তোলার দাবিতে এ কর্মসূচি পালন করেন স্থানীয় শিক্ষার্থী ও সচেতন এলাকাবাসী।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে দাসিয়ারছড়ার কামালপুর মোড়ে স্থানীয় সচেতন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এ সময় বক্তব্য দেন কামালপুর মইনুল হক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই, সহকারী শিক্ষক মাইদুল ইসলাম ও নবীনচন্দ্র বর্মন এবং মাদক প্রতিরোধ কমিটির সদস্য রেজাউল করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, বরং পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকেও বিপর্যয়ের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিস্তার রোধে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের প্রত্যেক সচেতন মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
প্রধান শিক্ষক আব্দুল হাই বলেন, এলাকায় মাদক কেনাবেচা প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কোথাও মাদকের কারবারের তথ্য পাওয়া গেলে সম্মিলিতভাবে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা হবে। প্রয়োজনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনকে সহযোগিতা করা হবে।
মানববন্ধন থেকে দাসিয়ারছড়াকে মাদকমুক্ত রাখতে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মাদক কারবারের বিরুদ্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর