কাবার সামনে ছবি প্রকাশ, বিয়ের ইঙ্গিত দিলেন অভিনেত্রী নাজনীন নীহা
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ২:৪৬ অপরাহ্ণ
বিনোদন ডেস্ক:
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নাহার নীহা বিয়ের ইঙ্গিত দিয়েছেন। সৌদি আরবের মক্কায় পবিত্র কাবা শরিফের সামনে জীবনসঙ্গীর সঙ্গে ছবি প্রকাশ করে ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ের কথা জানিয়েছেন তিনি।
রোববার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুটি ছবি প্রকাশ করেন নীহা। একটি ছবিতে কাবা শরিফের সামনে এক ব্যক্তির সঙ্গে তাকে দেখা যায়। অন্য ছবিতে দুজনের হাত ধরে থাকার দৃশ্য উঠে এসেছে।
ছবিগুলোর সঙ্গে দেওয়া ক্যাপশনে নীহা জানান, এত দিন তারা যে অধ্যায়টি ব্যক্তিগত রাখতে চেয়েছিলেন, এবার সেই সুন্দর যাত্রার গল্প সবার সঙ্গে ভাগ করে নিতে চান। পাশাপাশি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পবিত্র কাবায় একসঙ্গে আসার সৌভাগ্য পাওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
তার এই বক্তব্যের পর থেকেই ভক্ত ও অনুসারীদের মধ্যে বিয়ের বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।
তবে নীহার জীবনসঙ্গীর নাম ও পরিচয় এখনো প্রকাশ্যে আসেনি। এর আগে একজনের সঙ্গে সম্পর্কে থাকার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন এই অভিনেত্রী। কিন্তু সম্পর্কের বিস্তারিত বিষয় নিয়ে তখনও স্পষ্ট কিছু বলেননি তিনি।