advertisement
advertisement

ফুলবাড়ীতে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ৬:১৭ অপরাহ্ণ
ফুলবাড়ীতে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

ছবি-ধরলা পোস্ট

advertisement
নিজস্ব প্রতিবেদক : 
‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে ধারণ করে কুড়িগ্রামের ফুলবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং সফল সমবায়ীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ হাসান। সমবায় পতাকা উত্তোলন করেন উপজেলা সমবায় কর্মকর্তা বিধু ভূষণ রায়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা সমবায় কর্মকর্তা বিধু ভূষণ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ হাসান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন কুমার সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান হাসু, সদস্যসচিব আব্দুল মান্নান মুকুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন সরকার, উপজেলা জামায়াতের আমির আব্দুল মালেক, সেক্রেটারি আব্দুর রহমান, পুলিশ উপপরিদর্শক (এসআই) শাহ আলম, উপজেলা এনসিপির সদস্যসচিব আব্দুল লতিফ এবং শিক্ষক গোলাম মর্তুজা বকুল প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও স্বাবলম্বী সমাজ গঠনে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সফল সমবায়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর