জীবন-মৃ/ত্যুর সন্ধিক্ষণে ফুলবাড়ীর জাহাঙ্গীর আলম নিশান, বাঁচাতে প্রয়োজন আর্থিক সহযোগিতা
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ৯:১৯ অপরাহ্ণ
ছবি-সংগৃহীত
অনিল চন্দ্র রায়:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মেধাবী সন্তান জাহাঙ্গীর আলম নিশান গুরুতর অসুস্থ হয়ে রাজধানী ঢাকার ধানমন্ডিতে অবস্থিত ইবনে সিনা হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। হৃদ্যন্ত্র, লিভার ও কিডনির জটিল সমস্যায় আক্রান্ত হয়ে বর্তমানে তিনি জীবন-মৃত্যুর কঠিন সন্ধিক্ষণে রয়েছেন। তাঁর উন্নত চিকিৎসার জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন, যা পরিবারের একার পক্ষে বহন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
জাহাঙ্গীর আলম নিশান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক শিক্ষার্থী। ৪৪তম বিসিএসের মাধ্যমে সাধারণ শিক্ষা ক্যাডারে নিয়োগ পেয়ে বর্তমানে কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজে প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন।
পরিচিতজনদের কাছে নিশান একজন সৎ, আত্মমর্যাদাবোধসম্পন্ন ও নীতিনিষ্ঠ মানুষ হিসেবে পরিচিত। নিজের আদর্শ, নীতি ও ব্যক্তিত্বের প্রশ্নে তিনি সবসময় আপসহীন ছিলেন। কখনো নিজের অসহায়ত্ব প্রকাশ করতে চাননি কিংবা কারও কাছে হাত পাততে চাননি। অথচ আজ জীবনের কঠিন বাস্তবতায় তাঁর চিকিৎসার জন্য সবার সহযোগিতা প্রয়োজন হয়ে পড়েছে।
এ অবস্থায় তাঁর চিকিৎসার ব্যয়ভার বহনে সহায়তার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের সব বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, সহকর্মী, বন্ধু-বান্ধব এবং সর্বস্তরের মানুষের কাছে আন্তরিকভাবে আর্থিক সহযোগিতার আবেদন জানানো হয়েছে।
আবেদনকারীরা জানান, এই কঠিন সময়ে সবার সামান্য সহযোগিতাও নিশানের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সামর্থ্য অনুযায়ী ছোট-বড় যেকোনো অনুদান তাঁর চিকিৎসার জন্য সহায়ক হবে। কেউ আর্থিকভাবে সহযোগিতা করতে না পারলেও আবেদনটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
চিকিৎসায় আর্থিক সহযোগিতা পাঠানোর মাধ্যম:
বিকাশ: 01751797420
নগদ: 01576962868
ডাচ্-বাংলা ব্যাংক, শাখা: প্রগতি সরণি শাখা
হিসাবধারী: Azizul Haque Mondol সম্পর্ক: রোগীর বোন জামাই, হিসাব নম্বর: 1931031098275
ইস্টার্ন ব্যাংক লিমিটেড (EBL) শাখা: সাত মসজিদ রোড শাখা, হিসাবধারী: Md Azizul Haque Mondol
সম্পর্ক: রোগীর বোনজামাই, হিসাব নম্বর: 1081260054883।
জীবন বাঁচানোর এই কঠিন লড়াইয়ে জাহাঙ্গীর আলম নিশানের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি মানবিক আবেদন জানিছে তার স্বজন। পাশাপাশি তাঁর দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা চাওয়া হয়েছে।
মানুষ মানুষের জন্য, আপনার সামান্য সহযোগিতাও হয়ে উঠতে পারে নিশানের নতুন করে বেঁচে থাকার আশার আলো।