ধরলা পোস্টের প্রধান সম্পাদক আমিনুল ইসলামের বোনের মৃ/ত্যু, শোক প্রকাশ
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ৪:৩৮ অপরাহ্ণ
ছবি-ধরলা পোস্ট
নিজস্ব প্রতিবেদক:
ধরলা পোস্টের প্রধান সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক আমিনুল ইসলামের বোন হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমার জানাজার নামাজ আজ বাদ মাগরিব পানিমাছকুঠিতে তাঁর নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। জানাজায় যথাসময়ে উপস্থিত হয়ে অংশ গ্রহণের জন্য মরহুমার পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও ধর্মপ্রাণ মুসল্লিদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
এদিকে, ধরলা পোস্টের প্রধান সম্পাদক আমিনুল ইসলামের বোনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ধরলা পোস্ট পরিবার।
এক শোকবার্তায় ধরলা পোস্ট পরিবারের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাঁদের এ অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।